আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুলবাড়ী উপজেলার সাংবাদিকদের সাথে ফুলবাড়ী পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজনে আলোচোনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট এ আয়োজিত আলোচোনা সভায় পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম।আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।
এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্ল্যা, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহবাক সাহেদ ইসলাম সহ পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শেষে ইফতার মাহফিলে ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীর সাংবাদিকদের সাথে বিএনপির আলোচোনা ও ইফতার মাহফিল
মার্চ ৭, ২০২৫
































