গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়মী লীগের সাবেক সাংগঠানিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ তাকে উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। শাহিন শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, তৌহিদুল ইসলাম শহিনের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ আওয়মী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫


































