মো. নুর ইসলাম, দিনাজপুর :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম-এর নেতৃত্বে একটি অভিজানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ ফেব্রুয়রি) বিকেল দিনাজপুর বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মো. ছাইদুর রহমানের ছেলে রাকিব হোসেনের (২৬) বাড়ি তল্লাশি করে ১০০ মিলি করে মোট ১৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। আটক ফেন্সিডিরের আনুমানিক মূল্যে ২ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। এ বিষয়ে মো. রাকিব হোসেন (২৬)-কে আসামী করে দিনাজপুরের বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের বিরলে ১৩০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫
































