কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বার্ষিক পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তীর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পিঠা উৎসব কমিটির আহবায়ক ও দিনাজপুর ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গলিয়া। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী বাবু, সদস্য শাহিন খান, সদস্য মোহাম্মদ নাজমুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
দিনাজপুর ইনস্টিটিউটের হলরুমে পিঠা উৎসবের উদ্বোধন করতে গিয়ে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ বলেন, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি হলো ১২ মাসে ১৩ পার্বন। এই পার্বনের উল্লেখযোগ্য সংস্কৃতি হলো পিঠা উৎসব। বাঙালিত্বকে শানিত করে এই পিঠা উৎসব। দিনাজপুর ইনস্টিটিউট সামাজিক ও ক্রীড়া এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে ইতোমধ্যে দিনাজপুর বাসীর কাছে সম্মানীত হয়েছে। বার্ষিক পিঠা উৎসবে ভাপা পিঠা, মাছ ঘন্টসহ বিভিন্ন ধরনের পিঠা সদস্যদের মাঝে পরিবেশন করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































