কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহররমপুর গ্রামের বাসিন্দা, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক, প্রবীন হিতৈষী সংঘের সদস্য, এক কালের জনপ্রিয় পল্লী চিকিৎসক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দিনাজপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য, বিশিষ্ট কবি সাহিত্যিক ও গীতিকার, মানবাধিকার কর্মী অ্যাড. মাজহারুল ইসলাম সরকারের পিতা আলহাজ্ব লতিফুর রহমান সরকারের মৃত্যুতে সাবেক থানা মুক্তিযোদ্ধা লোকমান হাকিমের সার্বিক তত্ত¡াবধায়নে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান ও দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে মরহুমের মরদেহের উপর জাতীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একদল চৌকস পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করে সম্মান জানান।
পরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ নর্দান এগ্রোর সামনের মাঠে নামাজের জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। উক্ত নামাজে জানাযায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল লতিফ, সিডিএ’র পরিচালক শাহ ই মবীন জিন্নাহ, বাশিস বড়বন্দর দিনাজপুর জেলা শাখার সভাপতি নেজামুল ইসলাম, মুক্তিযোদ্ধা বহুমুখী কলীণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, জেলা ক্রীড়া সংস্থার কাবাডী’র আহবায় মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহজ্ব লতিফুর রহমান সরকার গত বহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবন মহররমপুরে ইন্তেকাল করেন (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দুইছেলে, তিনমেয়েসহ বহু আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি রেখে গেছেন।
আমন্ত্রণ/এসিজি


































