আমন্ত্রণ ডেস্ক :
আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। রোববার (৪ আগস্ট) বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে, জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম বাড়ল
আগস্ট ৫, ২০২৪
































