আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ঢাকা পট্টি চৌকিদার পাড়ার নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর ৩’টি গরু চুরি হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ইতির বাড়ির টিনের দরজা ভেঙ্গে চোরেরা ১’দিন বয়সের বাছুর সহ ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি দামুর গরু চুরি হয়। গরুগুলো উদ্ধারের আশায় থানায় লিখিত অভিযোগ করে নিপেন সরকার।
অভিযোগে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে চোরেরা আমার বাড়ির দরজা ভেঙ্গে গোয়ালঘরে প্রবেশ করে গরু ৩’টি চুরি করে নিয়ে যায়। গরুগুলোর বর্তমান বাজার মূল্য সাড়ে ৩লাখ টাকা হবে জানান নিপেন। গত ২’দিন আগেও পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকার মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের অষ্টেলিয়ান জাতের দুধের গাভি বাছুর চুরি হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিন নিপেনের বাড়িতে গেলে কাঁদতে কাঁদতে তার স্ত্রী ইতি বলেন, চোর আমাকে নিঃশ্ব করেছে। ইতি আরো বলেন, আশা, জিআরডিএম, এসডিএস, জাকস ফাউন্ডেশন, গাক ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এসব এনজিও প্রায় ৮লাখ টাকা ঋণ করে গোয়ালঘর তৈরি করে একটি বিদেশী গাভী ও দামুর গরু কিনে ছিলাম। গাভীর দুধ বেঁচে কিস্তি পরিশোধ করতাম এখন কিভাবে কিস্তি দিব।
পাঁচবিবির সার্কেল এএসপি মো. তুহিন রেজা এ বিষয়ে বলেন, গরু চুরির অভিযোগ পেলে আমরা থানা পুলিশ যথাসাধ্য চেষ্টা করব চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে তাদের নিকট ফিরে দিতে।
আমন্ত্রণ/এজি


































