জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি এবং শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
আমন্ত্রণ/এসিজি


































