নাটোর প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রামে থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে পেছনের ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ তেলপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ আলী কুমিল্লার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সকালে আগ্রাণ এলাকায় বনপাড়ামুখি একটি ট্রাক থেমে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে রাজশাহীগামী খেজুর বোঝাই অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এসময় পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার জাহিদ নিহত হন। পরে থেমে থাকা ট্রাকটি নিয়ে চালক দ্রুত চলে যায়। বর্তমানে দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নাটোরে ট্রাকের ধাক্কায় একজন নিহত
মার্চ ১৫, ২০২৪


































