বগুড়া ব্যুরো :
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নে বগুড়া- সান্তাহার সড়কের দক্ষিণ পাশে অবস্থিত রাবেয়া পার্ক অ্যান্ড রিসোর্টে বন বিভাগের অভিযানে অবৈধভাবে রাখা ৯টি বন্য প্রাণি জব্দ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রæয়ারি) বিকেলে ঢাকার বন্যপ্রাণি অপরাধ দমন টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বন বিভাগের অনুমতি ছাড়া ওই পার্কে রাখা ২টি হনুমান, ৫টি সবুজ টিয়া, ১টি মদন টিয়া, ১টি শঙ্কিনি চিল, ২টি রেফস বানর, ৩টি ভ‚বন চিলের বাচ্চা, ৪টি ডাহুক, ১টি পাতি সারলি এবং ৪টি বেগুনী কালিম জব্দ করা হয়।
এ অভিযানে ছিলেন ঢাকার বন্যপ্রাণি অপরাধ দমন টিমের পরিদর্শক অসিম মল্লিক, আব্দুল্লাহ আল সাদিক, কাহালু উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হাসান আল তারিক, বন বিভাগের সালাউদ্দিন পারভেজ, কাহালু উপজেলার প্রাকৃতিক বন্যপ্রাণি সংরক্ষণ সংস্থার আহসান হাবিব তালুকদার রনজু, আব্দুল কাদের।
উল্লেখ্য জব্দ করা বন্যপ্রাণির মধ্যে পাখি জাতীয় প্রাণিদের আকাশে অবমুক্ত করা হয় এবং অন্যপ্রাণিদের রাজশাহী বন বিভাগে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়। তবে অভিযান চলাকালে পার্কের স্বত্বাধিকারি উপস্থিত ছিলেন না।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার কাহালুর রাবেয়া পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে ৯ বন্য প্রাণি জব্দ
ফেব্রুয়ারি ১৪, ২০২৫


































