আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম ও পৌর যুবদল কর্মী নূরুন্নবী বকুল আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিক্ষোভের কর্মসূচি দিয়েছে ফুলবাড়ী যুবদল।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলি সাদিক অভিযোগ করে বলেন, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ীতে বিএনপির শান্তপূরর্ণ মিছিল বের করে। এতে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজারের ছোটভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু ও সাবেক মন্ত্রী মরহুম মোস্তাফিজুর রহমানের মেয়ে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এ ককটেল হামলা করেছে। তিনি এই ককটেল হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তি দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, ঘটনার সংগে জড়িতদের গ্রেপ্তারসহ করে আইনের আওতায় আনা হবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, উপজেলা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সহ তিনজন আহত
ফেব্রুয়ারি ৪, ২০২৫


































