আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে “ফুলবাড়ী ভোগ্যপণ্য পরিবেশক সমিতির” বার্ষিক সাধারণ সভা,বনভোজন ও নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল ওয়াহেদ মন্ডলের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আয়োজিত সাধারণ সভায় বক্তব্য রাখেন হায়দার আলী চৌধুরী, মোঃ বেলাল হোসেন, পরেশ কুমার গুপ্ত, কোষাধ্যক্ষ-দবিরুল ইসলাম চৌধুরী, নুরুল ফেরদৌস চৌধুরী বাপ্পী, সুমন পাল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মো. আব্দুল ওয়াহেদ মন্ডলকে সভাপতি, হায়দার আলী চৌধুরী ও মো. বেলাল হোসেনকে সহ-সভাপতি, মো. আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক, পরেশ গুপ্তকে যুগ্ম সাধারণ সম্পাদক, দবিরুল ইসলাম চৌধুরীকে কোষাধ্যক্ষ, নূরুল ফেরদৌস চৌধুরী বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক, সুমন পারকে দপ্তর সম্পাদক, লিটন সরকারকে প্রচার সম্পাদক, সুজন সরকারকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং মো. মজিবর রহমান, মো. আবু কাওছার, মো. আল মাসুদ পারভেজ, মো. মশিউর রহমান, মো. রোকনুজ্জামান রঞ্জুকে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































