জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি রেজিনা ইসলামের মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
জিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠানটিকে দীর্ঘদিন একটি প্রতিকুল অবস্থায় জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে মরহুমার নিরলস প্রচেষ্টা দিনাজপুরবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
দিনাজপুরের সামগ্রীক উন্নয়ন, সামাজিক এবং রাজনৈতিক কর্মকান্ডে আমাদের প্রিয় অবিসংবাদিত নেত্রী মরহুমা খুরশীদ জাহান হকের তিনি ছিলেন ছায়া সঙ্গী। তাঁর মৃত্যুতে দিনাজপুরের সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে একটি শূন্যতা দেখা দিবে। মহান আল্লাহতায়ালা আমাদের যেন তা পূরণে তৌফিক দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আমন্ত্রণ/এসিজি


































