বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেছেন, ২০২৫ সালে বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। তার নাম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনাদেরকে বৈতরণী পার করতে হবে। কারণ ১৬টি বছর ধরে শেখ হাসিনা ভোট ব্যবস্থাকে ধবংস করেছে। তিনি প্রত্যেকটি সেক্টরকে ধবংস করেছে। এজন্য সাধারণ জনগণ ভোট সেন্টারে আসতে চায় না। তাই আগামী নির্বাচনে মানুষজন যেন ভোট সেন্টারে আসতে উৎসাহিত হয় সেভাবে আপনাদের কাজ করতে হবে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষ¥ীকোলা গ্রামে ভোট কেন্দ্রের (সেন্টার কমিটি) কমিটি গঠন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম আলী, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি উপজেলা ছাতদলের সভাপতি বিপুল ইসলাম প্রমুখ।
তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদি কায়দায় দেশ চালিয়েছে। কিন্তু আরও একটি দল ধর্মকে সামনে রেখে ফ্যাসিবাদি কায়দায় আপনাদের ওপর ভর করার চেষ্টা চালাচ্ছে। মনে হয় ধর্ম তাদের কে লিজ দেওয়া হয়েছে। ধর্ম সবার। বাংলাদেশের ৯০ ভাগ মুসলমান ইসলাম ধর্ম। তারা ধর্র্মকে সবাই ভালবাসে। কোরানকে ভালবাসে হাদিসকে ভালবাসে। এই ধর্ম কাউকে লিজ দেওয়া হয়নি-হবেও না। তাই ধর্মের দোহাই দিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলে সেখানেও প্রতিবাদ করতে হবে।
তিনি আরও বলেন, এজন্য আগামী সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকবে হবে, যাতে কোনো দল কোন গোষ্ঠি বিশৃঙ্খলা তৈরি করে ভোটের পরিবেশ বিনষ্ট করতে না পারে। আগামী নির্বাচনে জনগণ যেন তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সেই লক্ষে আমাদের কাজ করতে হবে। পরে ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































