বগুড়া ব্যুরো:
বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনির বহিষ্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে পৌর বিএনপির একাংশের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনটি উপজেলার পৌর এলাকার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান মেম্বার, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান খোকন, পৌর বিএনপির সহ সভাপতি ইউনুস আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক একেএম মাসুদুর রহমান রিবন, পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভুট্টা মিয়া ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন আগে পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে থানা থেকে মুচলেকা দিয়ে ছেড়ে নিয়েছেন। তিনি আওয়ামী লীগের দোসরদের সহযোগিতা করছেন। এজন্য তাকে বহিষ্কারের দাবি জানায় নেতাকর্মীরা।
আমন্ত্রণ/এসিজি
সারিয়াকান্দিতে পৌর বিএনপির সভাপতিকে বহিষ্কারের দাবি
জানুয়ারি ১৬, ২০২৫
































