আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাাতিক নারী দিবস উপলক্ষে র্যালী শেষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এবারের প্রতিপাদ্য বিষয় “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” -সামনে রেখে এবং “অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন ও বাস্তবায়ন, নিশ্চিত করবে নারীর সার্বিক ক্ষমতায়ন” শীর্ষক মহিলা পরিষদের ¯েøাগান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবিনা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ। প্রবন্ধের উপর মুখ্য আলোচ্যক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল বিশ্বাস এবং দিনাজপুর জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। প্রবন্ধের উপর মুক্ত আলোচনা করেন মহিলা পরিষদের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ অর্চনা অধিকারী, দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, নাট্য সমিতির সহ-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক এবং সাংবাদিক-গবেষক আজহারুল আজাদ জুয়েল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা। সার্বিক তত্ত¡াধায়নে ছিলেন নীপা শেঠ। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের নিয়ে সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক যে অচলায়তন সৃষ্টি হয়েছে তা নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার সমাজ প্রতিষ্ঠা করতে হবে তা না হলে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য থেকেই যাবে। এর জন্য চাই পারিবার, সমাজ ও রাষ্ট্রের প্রচলিত পিতৃতাত্তি¡ক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। চাই নারীর জন্য নিরাপদ পরিবেশ। শেষে সহ-সভাপতি অর্চনা অধিকারী ও আন্দোলন সম্পাদিকা গৌরি চক্রবর্তীর নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

































