আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
কাহারোল তরলা বাজার নূরে মদীনা হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং মাদ্রাসার উন্নয়নকল্পে এক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (৮ মার্চ ২০২৪) রাতে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে তরলা বাজার নূরে মদীনা হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং মাদ্রাসার উন্নয়নকল্পে এক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
তরলা বাজার নূরে মদীনা হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং মাদ্রাসার সভাপতি মো. কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মো. মোমিনুল ইসলাম (নেয়ামতপুরী), দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন মাওলানা মো. মোকলেছুর রহমান জিহাদী, তৃতীয় বক্তার বক্তব্য রাখেন হযরত মাও মুফতি মো. সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাহারোলে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
মার্চ ১২, ২০২৪
































