বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ আটটার দিকে শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নের বেলগাছি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এসএম মাহবুব সোবহান বিদ্যুৎ (৩৭) শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে এবং সুঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।
এসব তথ্য নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, জুলাই-আগস্টের মামলার তদন্তপ্রাপ্ত আসামি বিদ্যুৎকে আজ রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জানুয়ারি ৫, ২০২৫


































