মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’ এমন প্রতিপাদ্যে দিনাজপুরের হিলিতে আলোচনাসভা,শোভাযাএা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাএা টি বাহির হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। পরে ৩০ জনের মাঝে সুদমুক্ত লোন, ৩জনকে ঔষধ ক্রয়বাবদ অর্থ, ৩জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহেররুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ অনেক।
আমন্ত্রণ/এসিাজি
হিলিতে জাতীয় সমাজসেবা দিবস পালন
জানুয়ারি ২, ২০২৫


































