মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ছয়দিনে ৪০৫ ট্রাকে ১৬ হাজার ৪৯০ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। চালের দাম দেশের বাজারে স্বাভাবিক রাখতে ভারতীয় চাল আমদানি বৃদ্ধি পেয়েছে এই বন্দরে। প্রতিদিন এই বন্দরে ৩০ থেকে ৩৫ ট্রাক চাল আমদানি হলেও বর্তমান তা বৃদ্ধি পেয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন।
শনিবার (২৮ ডিসেম্বর) ভারত থেকে ১১০টি ট্রাকে ৪ হাজার ৫৯৩ মেট্রিকটন চাল এই বন্দরে আমদানি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ৬৩ ট্রাকে ২৫৪১ মেট্রিকটন, মঙ্গলবার ৪৫ ট্রাকে ১৮৬০ মেট্রিকটন, সোমবার (৩০ ডিসেম্বর) ৩৭ ট্রাকে ১৪২২ মেট্রিকটন, রোববার (২৯ ডিসেম্বর) ৯৩ ট্রাকে ৩৭৪৯ মেট্রিকটন ও শনিবার (২৮ ডিসেম্বর) ৫৭ ট্রাকে ২৩২৫ মেট্রিকটন চাল আমদানি হয়।
হিলি খুচরা বাজারে মোটা জাতের ভারতীয় স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে। আর চিকন জাতের শম্পাকাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি হিসেবে।
চাল আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, গত ১১ নভেম্বর থেকে এই বন্দরে চাল আমদানি শুরু হয়। আমার প্রতিদিন চাল আমদানি হচ্ছে। চাল আমদানির আগে অস্থির ছিলো দেশের বাজারে চালের দাম। আমদানির ফলে বাজার স্বাভাবিক আছে। তবে শুল্কমুক্ত এসব চাল আমদানি হচ্ছে। আমরা ভারত থেকে বাসমতি ও নন বাসমতি চাল আমদানি করছি।
আমন্ত্রণ/এসিজি
হিলি বন্দর দিয়ে ছয়দিনে ভারত থেকে ৪০৫ ট্রাক চাল আমদানি
ডিসেম্বর ৩০, ২০২৪
































