মো. লুৎফর রহমান লাইসুর, দিনাজপুর :
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি ও বিএনপির অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। যাত্রা শেষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাড়ে ১০টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে শোভাযাত্রাটি দলীয় কার্যালয় গিয়ে শেষ হয় ।
শোভাযাত্রায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররাম হোসেন, সহ-সভাপতি মোজারুল ইসলাম, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, আলহাজ্ব সোলায়মান মোল্লা, খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, ধর্ম বিষয়ক সম্পাদক সৈকত হোসাইন শাহীন, প্রচার সম্পাদক মো. বাবু চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ জাকির হোসেন হীরা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আজহারুল ইসলাম দুলু, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুর ইসলাম মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, মৎস্যজীবী দলের সভাপতি ওবায়দুর রহমান, শ্রমিকদল সভাপতি হামিদুর রহমান, কৃষকদলের আহŸায়ক নুরুজ্জামান, আইনজীবী ফোরামের এ্যাড. আব্দুল হালিম, তাঁতীদল, মৎস্যজীবী দল বাস্তুহারা দল, জাসাস ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধান্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা হয়। শোভাযাত্রা শেষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
ডিসেম্বর ১৭, ২০২৪
































