মো. আসতারুল আলম, দিনাজপুর :
দিনাজপুরে ঘরোয়া পরিবেশে রান্না করা খাবার পরিবেশনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো ব্যাতিক্রমী রেষ্টুরেন্ট প্যাক প্যাক। শুক্রবার, (১৩ ডিসেম্বর) দিনাজপুর শহরের চৌরঙ্গী মোড়ে ঘরোয়া পরিবেশের রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুরবাসী ও সকল শিক্ষার্থীদের সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে দিনাজপুরের চৌরঙ্গী মোড়ে ঘরোয়া রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। বিকেল সাড়ে চারটার সময় দোয়া-খায়েরের মাধ্যমে প্যাক প্যাক রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গো ফ্রিল্যান্সার এর সিইও মো. হাফিজুর রশিদ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মো. সজীবুর রহমান। দোয়া-খায়ের টি পরচালনা করেন সুইহারী জামে মসজিদের ইমাম।এছাড়াও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, আনোয়ারা পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর সরকারি কলেজ এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী ও এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর এস.এম.আবিদ হোসেইন মুন্না বলেন, আমার রেষ্টুরেন্টে ঘরোয়া পরিবেশে রান্না করা খাবার পরিবেশন করা হয়। আমাদের এখানে খাবারের গুণগত মান বজায় রেখে খাবার তৈরী করা হয়। রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে খাবার, যেগুলো হলো- চালের রুটি ও হাঁসের মাংস, লেয়ার ভূনা, সাদা ভাত ও খিচুরী। সকালের নাস্তার মধ্যে রয়েছে দই, চিড়া, ছোলা বুট, নুডলস।
রেস্টুরেন্টটি প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে এগারটা পর্যন্ত খোলা থাকবে। পর্যায়ক্রমে এটি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। আলহামদুলিল্লাহ, প্রথমদিনে ব্যাপকসাড়া পেয়েছি। সবাইকে রেষ্টুরেন্টে আসার আমন্ত্রণ রইলো।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ব্যতিক্রমী প্যাক প্যাক রেস্টুরেন্টের উদ্বোধন
ডিসেম্বর ১৪, ২০২৪


































