মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর শহরের রাজবাড়ী সুখসাগর এলাকার পান্না মোহন্তর বাসায় সম্প্রতি আগুন লেগে বাড়ি পুড়ে যায় এবং অনেক ক্ষয় ক্ষতি হয়।
এ বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (৭ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এসময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































