মাহামুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বিরামপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ শুক্রবার (৬ ডিসম্বর) বেলা ১১টায় বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও সুধিদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
বিরামপুর উপজেলা কন্ফারেন্স রুমে সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরিনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খান, মোস্তফা আহমেদ, হামিদুর রহমান, হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠক সাংবাদিক মাহমুদুল হক মানিক, শিক্ষক নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জোনায়েদ হোসেন প্রমুখ।
বক্তরা বিরামপুরের অরক্ষিত বধ্যভুমি সংরক্ষন, মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নাম করণ, সকল মুক্তিযোদ্ধাদের নামসহ স্মৃতি ফলক বাস্তবায়নসহ ৬ডিসেম্বর বিরামপুরকে হানাদার মুক্ত দিবস হিসাবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গ্যাজেট প্রকাশের দাবি জানান।
সভায় প্রয়াত মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ও দেশ মাতৃকার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুর হানাদার মুক্ত দিবস পালিত
ডিসেম্বর ৬, ২০২৪


































