গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২০২৬ ইং সালের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে মাওলানা মাস্টার আবুল হোসাইন সরকার আমির এবং মাওলানা আবুল কালাম আজাদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, নায়েবে আমির মাওলানা আব্দুল বারী মিয়া, সহঃ সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহঃ সেক্রেটারি মো. মশিউর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শেখ ফরিদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহমুদ চিনু, প্রকাশনা ও অফিস সেক্রেটারি আবু আল মামুন, যুব ও ছাত্র বিষয়ক সেক্রেটারি মাজহারুল ইসলাম, ওলামা বিভাগীয় সেক্রেটারি আব্দুস ছালাম। এ দিকে, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নব নির্বাচিত আমির মাস্টার আবুল হোসাইন সরকার ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদসহ নবগঠিত কমিটির সকল কর্মকর্তাকে গোবিন্দগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































