বগুড়া ব্যুরো :
বগুড়ায় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ নভেম্বর) ভোরে শহরের লতিফপুর কলোনীর বেলজিয়াম মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
খায়রুল আলম লাখিন বগুড়া জেলা যুবলীগের সক্রিয় নেতা। এছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের সঙ্গে জড়িত।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাখিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়া লাখিনের নামে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় যুবলীগ নেতা লাখিন গ্রেপ্তার
নভেম্বর ৩০, ২০২৪
































