বগুড়া ব্যুরো :
বগুড়া সদর উপজেলার সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান হত্যা মামলার পালাতক দুই আসামী কে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৭ নভেম্বর) বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী কসাইপাড়া গ্রামের আবুল কালামের ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) ও একই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক ভোলা (৩২)। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথ্য জানান ডিবি পুলিশ।
উল্লেখ্য গত ৯ অক্টোবর সোমবার দিবাগত রাত ৯টার দিকে বগুড়া সদর ইউনিয়নের গোকুল মাজারের কাছে মিজান হামলার শিকার হন।
এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোস্তাফিজ হাসান জানান, বিদ্যুৎ ও রফিকুল মিজান হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় স্বেচ্ছাসেবকদল নেতা মিজান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
নভেম্বর ২৯, ২০২৪


































