গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার। সহকারি কমিশনার (ভ‚মি) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত স্বরণসভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ডা. আব্দুর রহিম সরকার, বিএনপির কেন্দ্রিয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামান, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, বিএনপি নেতা আলতাব হোসেন পাতা, উপজেলা ছাত্রদলের আহŸায়ক রনি, সদস্য সচিব মনির, শিবিরের উপজেলা সভাপতি তাজনুর ইসলাম, সেক্রেটারী মাজহারুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুন, সাধন মোহন্ত, শহীদ জুয়েলের বাবা ও মা প্রমুখ।
সভায় বক্তারা জুলাই- আগষ্ট বিপ্লবে শহীদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহŸান জানান। সেই সাথে শহীদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান।
আমন্ত্রণ/এসিজি


































