মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা যুবদলের নির্দেশে সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নে পঞ্চম দিনের মত গোদাগাড়ী ও মালিগ্রাম বাজারের সকল স্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ কার্যক্রমের সূচনা করেন দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির সদস্য ও ৭ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো> রুহুল আমিন,জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম আকতার শামীম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল আলম , যুগ্ন সম্পাদক আশিকুল ইসলাম আশিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































