মো. আফজাল হোসেন :
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের সাথে ফলপ্রসু আলোচনা হওয়ায় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেচেন বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনি প্রশাসনিক দপ্তরে কয়লাখনি ক্ষতিগ্রস্থদের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা কয়লাখনি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফা অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
আলোচনা সভায় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি গোলাম মোস্তফা সহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি এবং বড়পুকুরিয়া কয়লাখনির পক্ষে প্রতিনিধি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা বেগম, সেনাবাহিনীর লে. কর্নেল মো. তামিম, বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইনিং অপারেশ) খান মো. জাফর সাদিক, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মাদ সানাউল্লাহ, মহাব্যবস্থাপক (পিজেডই) এটিএম নূর-উজ জামান চৌধুরী, মহাব্যবস্থাপক (মার্কেটিং) প্রকৌশলী মো. নজমুল হক, মো. আনিসুজ্জামান (তড়িৎ), পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম, পুলিশ ফাড়ির ইনচার্জ মতিয়ার রহমান প্রমুখ।
এ বিষয়ে আজ মঙ্গলবার (৫নভেম্বর) রাত ১০টায় বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি বলেন, ক্ষনি কর্তৃপক্ষ আমাদের কাছে দুই মাসের সময় নিয়েছেন, এর মধ্যে তারা সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এতে উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া কয়লা খনি ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আল বেরুনী, সহ-সভাপতি রবিউল ইসলাম, আব্দুর রহমান বাচ্চু, গোলাম রব্বানী, মনিরুজজ্জামান, সাইফুল ইসলাম, আলী হোসেন, রবিউল ইসলাম মন্ডল, সাতার ইকবাল নয়ন, আবেদ আলী, সাইফুল ইসলাম সরকার, মো. রোকনুজ্জামান, মো. আতাউর রহমান, মো. এনামুল হক, মো. সাবের আলী, মো. মকছেদ আলী, রেজাউল ইসলাম সহ সংগঠনের শতাধিক সদস্যবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































