শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের শিমুলবাড়ী থেকে ঝাড়বাড়ী রাস্তার শিমুলবাড়ী সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুল্লি নদীর ভাঙ্গনের কবলে পড়ে রাস্তাটির ২০ থেকে ২৫ ফিট জায়গা ধসে পড়েছে। মাত্র দুই ফিট জায়গা অবশিষ্ট আছে যেখান দিয়ে অত্যান্ত ঝুঁকি নিয়ে পথচারি, বাইসাইকেল ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী যাতায়াত করছে । যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় কোন দুটনা । অন্যান্য সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এলাকার মানুষজনকে প্রায় চার কিলোমিটার ঘুরে জামতলী হয়ে ঝাড়বাড়ী ও গড়েয়া হাটে যেতে হচ্ছে। এছাড়াও ভাঙ্গা রাস্তার দুই পাড়ের বিশাল এলাকা জুড়ে ধানের আবাদ, রাস্তা দিয়ে ভ্যান ট্রাক্টর চলাচল না করতে পারায় কৃষকেরা মাঠ থেকে ধান পরিবহন করতে পারছেননা। ঐ এলাকার মো. আজিজার রহমান, শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতোয়ারুল ইসলাম, মো. আ. আজিজ,জুয়েল রানা, শিক্ষক আ. মতিন সহ স্থানীয় বাসিন্দারা জানান কিছুদিন আগে বন্যার সময় রাস্তাটি ভেঙ্গে গেলেও কয়েকদিন এক পাশদিয়ে অটো, ভ্যান, মোটর সাইকেল যাতায়াত করত পারতো্।কিন্ত বর্তমানে চলাচলের কোন উপায় নাই । দীর্ঘদিন রাস্তাটি এই অবস্থায় থাকলেও কর্তৃপক্ষও কোন প্রকার দৃষ্টিপাত করছেনা । তারা বলেন আমরা কর্তৃপক্ষের নিকট সরে জমিনে পরিদর্শন সাপেক্ষে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে নদী গর্ভে রাস্তা, যানচলাচল বন্ধ দুর্ভোগে এলাকাবাসী
নভেম্বর ৬, ২০২৪


































