কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল টেইন এর সহযোগিতায় এবং প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে আজ শনিবার (২ নভেম্বর) “জন্মগত ঠোঁট কাঁটা-তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে তিনদিন ব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
অপারেশন ক্যাম্পে জন্মগত ঠোঁট কাঁটা-তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে অপারেশন ও ওষুধ প্রদানসহ হাসপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, থাকার এবং রোগীদের যাতায়াত ভাড়া প্রদান করা হয়েছে।
প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত কাঁটা ঠোঁট ও কাঁটা তালু রোগীদের আমি ও আমার দক্ষ মেডিকেল টিম বিনামূল্যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস হাসপাতালে অপারেশন ক্যাম্প পরিচালনা করে আসছি। বিশেষ করে শিশু রোগীরা এই অপারেশনের মাধ্যমে সুস্থ্ হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছে। যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে ইচ্ছুক তারা যেন অবিলম্বে শৈলেন চন্দ্র রায় এর সাথে-০১৭১০-৬০৭১৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।
ক্যাম্পে অপারেশনের সময় তাকে সহযোগিতা করেন- ডা. মো. শামীম হোসেন, ডা. মোস্তফা মো. আনিসুজ্জামান, ডা. নীহার রঞ্জন কুন্ডু, ডা. মো. আইয়ুব আলীসহ একদল দক্ষ চিকিৎসক টিমের সদস্যরা।
আমন্ত্রণ/এসিজি
অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধানে জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নভেম্বর ২, ২০২৪































