গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈঠাখালি নামক স্থানে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছে।
আজ রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বৈঠাখালি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাজার রোডে ছোলেমান মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, বগুড়ামুখি একটি পিকআপ দ্রæতগতিতে যাওয়ায় সময় বৈঠাখালি নামকস্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআপ (ঢাকা-মেট্রো- ১১-৬৯২১) সামনের অংশ ভেঙ্গে ট্রাকের সাথে আটকে যায়। এতে পিকআপ চালক রিপন মিয়া ড্রাইভিং শীটে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া পিকআপ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।
পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্থ পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
অক্টোবর ২৭, ২০২৪


































