পীরগঞ্জ সংবাদদাতা :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে সেমন্ত রায় (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিযে আত্মহত্যা করেছে।আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম মধ্যপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সেমন্ত রায় (১৯) মধ্যপাড়া এলাকার মুকুন্দ রায়ের ছেলে। সেমন্ত রায়ের পরিবার বলছে, নেশার টাকা না পেয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, হেমন্ত রায় দীর্ঘদিন ধরে মাদককাসক্ত ছিলো। মাদকের টাকার জন্য প্রায় মা-বাবার সঙ্গে ঝগড়া করতো। তার পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও স্বাভাবিক পথে ফেরাতে পারেননি। এরমধ্যে পরিবারের সদস্যদের কাছে নেশা করার টাকা চায়, টাকা না পেয়ে বুধবার রাতে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি (চলতি দায়িত্ব) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার
অক্টোবর ২৪, ২০২৪
































