আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরে পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল ইসলাম ও র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজির আহম্মেদসহ ১৮ জনকে আসামি করে আজ বুধবার (২৩ অক্টোবর) তারিখ দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হুমায়ুন কবিরের আদালতে এই মামলাটি করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শেরপুর তেলিপাড়া গ্রামে মৃত ফরিজ উদ্দিনের ছেলে পার্বতীপুর উপজেলার জাহানারাবাদ মন্ডলপাড়া জামে মসজিরে ইমাম মো. আতিউল্লাহ সরকার (২৮)।
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ সালের ৬/(২)/৭/৮/১০ ও দন্ড বিধি আইনের ১৬৪/৩৬৫/৩৬৬ এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনের সংশ্লিষ্ট ধারায় এই মামলাটি করা হয়েছে।
বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে এজাহার হিসাবে গণ্য করার জন্য পার্বতীপুর থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার গত জুন, ২৩, ২০১৭ তারিখ রাত সাড়ে ৯ টায় পার্বতীপুর উপজেলার জাহানাবাদ মন্ডলপাড়া মসজিদে এশার তারাবির নামাজ আদায় করা কালিন ১৫/১৬ জন আসামী সাদা পোশাকে মসজিদে এসে বাদিকে মসজিদ থেকে জোর করে কালো কাপড় চোখে বেঁধে তাদের গাড়িতে করে নিয়ে যায় । কালো রঙের গাড়িতে তুলেই হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দেয় এবং মাথা মুখমন্ডলসহ কালো টুপিতে আবৃত পরে অপহরণ করে নিয়ে যায়।
মামলার অন্য আসামিরা হলেন, স্থানীয় আনিসুজ্জামান সরকার আনিস (৫০), আনোয়ার হোসেন (৫৩), জামিল হোসেন (৪৮) লুৎফুর রহমান (৬৫) , তহুবার রহমান (৪৫), রাজশাহী র্যাব ৫, ন্যাশনাল এসপি নূরে আলম, রাজশাহী র্যাব ৫ এডিশনাল এস,পি আনোয়ার হোসেন, রাজশাহী র্যাব ৫ এস,আই সোহেল রানা, রাজশাহী র্যাব ৫, পুলিশ পরিদর্শক আশরাফ উল আলম, রাজশাহী র্যাব ৫, হাবিলদার মহসিন আলী। রাজশাহী র্যাব ৫ ল্যান্স নায়ক মাহবুবুর রহমান। রাজশাহী র্যাক ৫ কনস্টেবল হুমায়ুন কবির, র্যাব ৫, বিল্লাল হোসেন, রাজশাহী র্যাব ৫, এসআই আনিসুর রহমান। দিনাজপুর পার্বতীপুর ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র এএসআই সোহেল রানা, ও রাজশাহী মহানগর রাজপাড়া এসআই মো. মতিউর রহমান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে পুলিশের সাবেক আইজিপি শহিদুল ইসলাম ও বেনজির আহম্মেদসহ ১৮ জনের নামে মামলা
অক্টোবর ২৩, ২০২৪


































