মো. নুর ইসলাম, দিনাজপুর :
১৩টি উপজেলায় দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৭৯২০ জন আনসার সদস্য/ সদস্য রোববার (৬ অক্টোবর) হতে জেলার ১২০৯টি পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন
হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই দুর্গা উৎসবে সকল ভক্তগণ তাদের উৎসব আনন্দের সাথে এবং উৎসব মূখর পরিবেশে পালন করতে পারে এজন্য সারা দেশের ন্যায় দিনাজপুরেও জেলা আনসার ও ভিডিপি গুরুত্বপূণ নিরাপত্তার দায়িত্তে রয়েছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৭৯২০ জন আনসার সদস্য/সদস্য রোববার (৬ অক্টোবর) হতে জেলার ১২০৯টি পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
এ সকল পূজা মন্ডপে আনসার সদস্যদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভ‚মিকায় অবস্থান করার পূর্বে জেলা আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান পিভিএম সকল সদস্য/সদস্যদের একটি সমাবেশ ও মতবিনিময় করেন। উক্ত সমাবেশ ও মতবিনিময় কালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য/সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান বলেন, আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্বের স্থান থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন, আপনাদের দায়িত্বের উপর নির্ভর করছে এই উৎসবমুখর পরিবেশের প্রতিটি অংশ। এই উৎসবমুখর পরিবেশটি আরো আনন্দময় হয়ে উঠুক এটাই আমিা আশাবাদী।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলায় ১২০৯টি পূজা মন্ডপে ৭৯২০জন আনসার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে
অক্টোবর ৭, ২০২৪


































