আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে ৪হাজার ৮শত ২৫জন কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন বীজ ও কৃষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ চারা গাছ বিতরণের উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় ধুনট উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও চারা গাছ বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুনট উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা সহকারি কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা ফজলার রহমান ও জুয়েল হোসেন।
উল্লেখ্য, ৩হাজার ৬০জন কৃষককে ৫কেজি করে ধানের বীজ ও ১০ কেজি করে সার, ১হাজার ২শত কৃষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম, জাম, বেল ও কাঁঠাল গাছের চারা, ১৬০জনকে নারিকেল চারা, ৩০ জনকে আমের চারা, ৪০ জনকে গ্রীস্মকালীন পেঁয়াজ বীজ, ১৫০ জনকে মরিচ বীজ, ২০ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ১৬০ জনকে গ্রীস্মকালীন সবজি বীজ, ও ৫ জনকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































