কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ-২০২৪ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী কিশোর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে পার্বতীপুর জশাই একাদশ জয়লাভ করেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) খেলার শুরুতে উদ্বোধন করে এক্স স্টার ক্রিকেট অর্গানাইজেশন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেট খেলোয়াড় জেলা ও বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের মো. শামীম কবীর অপু।
৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. রেহাতুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে বকত্ব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল করিম রেজা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের সদস্য সচিব মো. নাসিম। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন মো. ওবায়দুর রহমান, সহকারী রেফারী, সুজিত মতিউর, বিপ্লব তপনো ও মো. বেলাল হোসেন। খেলার ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। খেলার ধারাভাস্য বর্ণনা করেন মো. রিয়াজুল।
প্রধান অতিথি এক্স স্টার ক্রিকেট অর্গানাইজেশন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেট খেলোয়াড় জেলা ও বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের মো. শামীম কবীর অপু খেলার উদ্বোধন করতে গিয়ে বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী জনপ্রিয় ফুটবল খেলাকে সক্রিয় রাখতে কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা গত ৯ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ফুটবল পিপাসুদের ফুটবলের তৃষ্ণা মিটাচ্ছেন। আমরা চাই তার নেতৃত্বে এ খেলা যুগ যুগ ধরে দিনাজপুরের মাটিতে অনুষ্ঠিত হোক। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) মাঠে নামবে বদরগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম বোদা উপজেলা ফুটবল একাদশ।
আমন্ত্রণ/এসিজি


































