আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫০০’পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওগ্রাম ৩ রাস্তার মোড়ে ডিবি পুলিশের সিনিয়র এসআই শাখাওয়াত হোসেন ও আব্দুল্লাহ আল নোমান অভিযানে নেতৃত্ব দেয়। এসময় জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের মৃত আ. সালামের ছেলে মুকুল মিয়ার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ মুকুলের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি । পুলিশ সুপারের নির্দেশে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
৫০০ ইয়াবাসহ ডিবির হাতে ব্যবসায়ী আটক
জুলাই ১৮, ২০২৬
































