নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার পরপরই উত্তরায় স্কুলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইএসপিআর থেকে জানানো হয়, ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেও সফল হতে পারেননি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
কী ঘটেছিল:
দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।
নিহত ও আহতদের পরিসংখ্যান (সর্বশেষ):
-
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
-
জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২
-
ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১
-
সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
-
কুর্মিটোলা হাসপাতাল: আহত ১, নিহত ২
-
লুবনা জেনারেল হাসপাতাল: আহত ১১, নিহত ২
-
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত:
সরকার আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সব সরকারি, আধা সরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা।
উদ্ধার অভিযানে সর্বাত্মক তৎপরতা:
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দুই প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণ:
আইএসপিআর জানায়, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। বিমানবাহিনীর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এবং অন্যান্য নেতৃবৃন্দের শোক:
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শোক প্রকাশ করেছেন।
আমন্ত্রণ/পিজিএস
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত</h2> <h1 style='color: black; margin: 0;'>২০ জন নিহত, আহত ১৭১ জন</h1>
জুলাই ২১, ২০২৫


































