গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সীমান্ত ব্যাংক হিলি শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী, সহকারী পরিচালক হুমায়ুন কবির এবং সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আব্দুল হালিমসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, দেশের সীমান্তবর্তী এলাকার মানুষসহ সাধারণ গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা প্রদানে সীমান্ত ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আমন্ত্রণ/এজি
হিলিতে সীমান্ত ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সেপ্টেম্বর ১, ২০২৬
































