গোলাম মোস্তাফজিার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শিশু নিকেতন বিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এতে প্লেথেকে শুরু করে দশম শ্রেনী পর্যন্ত তিনটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ের মোট ৬০জন শিশু কিশোররা অংশ নেয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আগামীকাল সকালে বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে পুরষ্কার বিতরন করা হবে।
এ সময় সেখানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, ভেটিরিনারী সার্জন ডা. মোনতাসির মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
হিলিতে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিসেম্বর ১৩, ২০২৫
































