গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩২পিস ইয়াবা সহ সাজ্জাদ হোসেন ও সাকিবুল ইসলাম নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে হিলি স্থলবন্দরের চেকপোষ্ট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটক সাজ্জাদ হোসেন ঢাকা কদমতলি’র শনির আখড়া এলাকার মৃত আইনুল ইসলামের ছেলে ও সাকিবুল ইসলাম ঢাকার গেন্ডারিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হিলির চেকপোষ্ট এলাকার এমএম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় হোটেলের ৩য় তলার একটা কক্ষে ৪৩২পিস ইয়াবা সহ সাজ্জাদ হোসেন ও সাকিবুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়।
তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে এই মাদক কারবারের সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের দুজনকে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
হিলিতে মাদক বিরোধী অভিযানে ৪৩২পিস ইয়াবাসহ ঢাকার দুই মাদক কারবারী আটক
সেপ্টেম্বর ৬, ২০২৬
































