গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ঘুগা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ঘুগা আব্দুল জলিল দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমদ।
ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক সুজাউল ফারুক রতন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, গুমানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাজ্জু, স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল মন্ডল, ইসমাইল হোসেন ও সিরাজুল ইসলাম বুদু প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সহকারী শিক্ষক মাইদুল ইসলাম লিখন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম সাদ্দাম, সহকারী শিক্ষক রফিক সরকার লিটন প্রমূখ।
উদ্বোধনী খেলায় ফুলবাড়ী ফুটবল একাদশ দাড়িদহ ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে। এলাকার বিপুল সংখ্যক যুবক, কিশোর ও বয়োবৃদ্ধসহ ক্রীড়ামোদী লোকজন মাঠে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করেন।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে ঘুগা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সেপ্টেম্বর ৬, ২০২৬
































