গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ও হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মশিউর রহমান রানা (৪০) মারা গেছেন।
আজ শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাঁকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার (১ আগস্ট) বাদ আছর হিলি আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে হিলি কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মশিউর রহমান রানার আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মামুনুর রশিদ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমন্ত্রণ/এজি
হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান রানা আর নেই
আগস্ট ১, ২০২৬
































