গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইডিজেড বাস্তবায়নের দাবীতে ছাত্র-জনতার উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে এক বিশাল মশাল মিছিল বের করা হয়।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়। এখানে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন এমএ মতিন মোল্লা, সহযোগি অধ্যাপক আবু তাহের, যুব নেতা স¤্রাট, ছাত্র নেতা মোকসেদ ইসলাম অয়ন সুলতান সহ প্রমুখ।
বক্তারা সরকারের প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়ন করে এই বঞ্চিত জনপদকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার আহŸান জানান। শেষে সেই সাথে আগামী রোববার (২২ জুন) অবস্থান কর্মসূচী পালনের জন্য সকলের প্রতি আহŸান জানানো হয়।
আমন্ত্রণ/এসিজি


































