আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের এই মিষ্টিমুখ করানো হয়।
এ উপলক্ষে আজ রোববার (২০ অক্টোবর) বেলা ১২টায় কলেজ অডিটো্িরয়ামে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফেরদৌস রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক এরফান আলী, সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম মন্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম লাবু, কলেজ গভর্নিং বডির সদস্য হারুনুর রশিদ সহ অনেকে। সহকারী অধ্যাপক এসএম হায়দার আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ১৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১৬ জন। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন আর পাশের হার ৮১.৬৯।
আমন্ত্রণ/এসিজি
হাকিমপুরে ভালো ফলাফলে শিক্ষার্থীদের মিষ্টিমুখ
অক্টোবর ২০, ২০২৪
































