গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হীরামনি (১৫) নামে এক তরুণীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে এই আদেশ দেন।
হীরামনি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের হাবিবুর রহমানের জ্যৈষ্ঠ মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী।
হাবিবুর রহমান জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদক নিরাময় কেন্দ্রে রেখেও ভাল করা যায়নি। এক পর্যায়ে বুধবার (১৩ নভেম্বর) বিকালে বাসায় ইয়াবা বড়ি সেবনকালে বিষয়টি ইউএনও কে জানানো হয়।
ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, পুলিশসহ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ১০ টি ইয়াবা বড়ি ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ হীরামনিকে হাতেনাতে আটক করে এই দন্ডাদেশ দেয়া হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত হীরামনিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































