মাহমুদুল হক মানিক, বিরামপুর :
দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ সোমবার (২১ অক্টোবর)দুপুর ১২টায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়, উপজেলা ভুমি সহকারী কমিশনার ও পৌর প্রশাসক লায়লা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, এসআই হামিদসহ আরো অনেকে।
উপজেলার ৪ হাজার ৮৬৮ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে প্রথম ১০ দিন বিভিন্ন স্কুলে (১০ থেকে ১৪ বছর বয়সী) ৫ম থেকে ৯ম শ্রেণির কিশোরীদের এসব টিকা দেওয়া হবে এবং ৯৬টি কেন্দ্রের মাধ্যমেও টিকাদান কর্মসূচি চলবে।
আমন্ত্রণ/এসিজি
হাকিমপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা
অক্টোবর ২১, ২০২৪
































