সালাহ উদ্দিন আহম্মদ, দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেক :
এরশাদ সরকার আমলের দিনাজপুর সদর ৩ আসনের সাবেক এমপি মরহুম মোখলেছুর রহমানের সহধর্মীনি সাবেক অধ্যাপক দিলরুবা রহমান বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, অধ্যাপক দিলরুবা ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাষ্টার ডিগ্রী অর্জন করেন। এসময় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। ১৯৬৮ সালে দিনাজপুরের সরকারি মহিলা কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করে পরবর্তীতে সরকারি কলেজে শিক্ষকতা শেষে অবসরকালিন সময় অতিবাহিত করছিলেন। তার স্বামীর প্রতিষ্ঠিত পাঁচবাড়ী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন তিনি। এছাড়াও জড়িত ছিলেন কাঞ্চন সমিতি এবং বিভিন্ন সামাজিক সংগঠনসহ সমাজসেবা মূলক কর্মকান্ডে।
মরহুমার একমাত্র ছেলে জিয়াউর রহমান জয় একজন ব্যারিস্টার হিসেবে ঢাকায় আইন পেশায় জড়িত এবং একমাত্র জামাতা মেজর জেনারেল সাইদ মাসুদ সেনা বাহিনী থেকে অবসর গ্রহন করেছেন।
মরহুমার স্বামী মোখলেছুর রহমান পেশায় ছিলেন আয়কর আইনজীবি। এরশাদ সরকার আমলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দিনাজপুর সদর ৩ আসনে সংসদ সদস্যের দ্বায়িত্ব পালনসহ জেলা পরিষদের চেয়ারম্যানের পদে দ্বায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্য জনিত কিডনী রোগে আক্রান্ত হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় গত সোমবার বাদ মাগরিব তিনি ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার সকালে পাঁচবাড়ী কলেজ চত্তরে প্রথম দফায় এবং বাদ আসর ইন্সটিটিউট চত্ত্বরে দ্বিতীয় দফায় জানাজার নামাজ শেষে মরহুমাকে উপ শহরের শেখ ফরিদপুর কবরস্হানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে মরহুমার একমাত্র ছেলে জিয়াউর রহমান জয়, একমাত্র জামাতা মেজর জেনারেল সাইদ মাসুদ, পৌর সভার সাবেক মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি নানান শ্রেনি পেশার মানুষ অংশ নেন।
শোক প্রকাশঃ দিলরুবা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেলসহ কমিটির অন্যান্যা নেতারা।
সাবেক এমপি মোখলেছুর রহমানের সহধর্মীনি সাবেক অধ্যাপক দিলরুবা রহমানের ইন্তেকাল
মে ১, ২০২৪
































